Showing posts with label Dead sea. Show all posts
Showing posts with label Dead sea. Show all posts

Thursday, January 5, 2012

ডেড সি বলা হয় কেন?


ডেড সি/Dead sea
‘ডেড সি’! ভয়ঙ্কর নাম! আসলে কিন্তু এটা মোটেও কোনো ভয়ের জায়গা নয়। বরং এটা একটা ভীষণ সুন্দর বেড়ানোর জায়গা। এই ডেড সি’র পানি যথেষ্ট পরিমাণ ঘন। নাম ডেড সি হলেও এটা কিন্তু মোটেও কোনো সি বা সাগর নয়। ‘মৃত সাগর’ নাম হলেও এটা আসলে একটা হ্রদ। তবে এটা কিন্তু মিঠা পানির হ্রদ নয়, এর পানি ভীষণ নোনা। সাগরের নোনা পানি এর পানির তুলনায় কিছুই নয়। এখানকার পানির লবণাক্ততা সাগরের পানির তুলনায় ৮.৬ গুণ বেশি! এই বিশাল হূদে তাই কোনো মাছই নেই! নেই পানির নিচে কোনো গাছপালাও! কারণ এত ঘন পানিতে কিছুই বাঁচতে পারে না। আর তাই এই হ্রদকে বলা হয় ‘ডেড সি’ বা ‘মৃত সাগর’। তবে মাছ নেই বলে যে হ্রদে কোনো জীবন্ত প্রাণীই নেই, তা কিন্তু নয়! এই হ্রদে আছে নানা রকমের ব্যাক্টেরিয়া আর ছত্রাক। আর কিচ্ছুটি নেই। এই হ্রদটি কিন্তু মোটেও বিষাক্ত নয়। আসলে এখানে কোনো প্রাণী নেই এর জলের লবণাক্ততার জন্য।